কবি মুক্তা পারভীন এর কবিতা- বড়ো অভিমানী
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
-
২৩১
Time View
কবি মুক্তা পারভীন এর কবিতা- বড়ো অভিমানী
কবিতা’রা বড়ো অভিমানী
একটু অবহেলা পেলেই
ছেড়ে চলে যায়।
ওরা চায় কেউ তাদের
মূল্যবান সময়টুকু দিক
খেয়াল রাখুক।
কেউ ওদেরকে অতি যত্নে
বুকে লালন করুক
মগজে ধারণ করুক।
কবিতা’রা বড়ো নিষ্ঠুর
একটু অনাদর আর অযত্ন
মোটেও সহ্য করে না।
মাঝে মাঝে চেনা গন্ডিছেড়ে
দূরে হারিয়ে যায়
খুঁজে পাওয়া মুশকিল।
ওরা একটুও আপন হয়না
দুঃখ কষ্টের ভাগ নিয়ে
পাশাপাশি হাঁটতে চায়না।
তবে একটু আদরে
ক্ষেপা ষাঁড়ের মতো
দাবড়ে বেড়ায় মাঠে ঘাটে।
কবিতা’রা বড্ড বেশি অভিমানী।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category