কবি আলমগীর হোসেন এর কবিতা- শুভ জন্মদিন ও অব্যক্ত কিছু কথা
এ বি এম সোহেল রশিদ স্যার
প্রথম দেখা আমার সাথে
শতরূপা সাহিত্য পরিষদের এক অনুষ্ঠানে
কাছে যেতে সাহস পাচ্ছিলাম না
আমার অবস্থান বিবেচনায়!
কারণ তিনি তো অনেক উঁচু তলার একজন
অভিনেতা, কবি এবং প্রখ্যাত সাহিত্যিক
যার অবস্থান সমাজের রন্ধ্রে রন্ধ্রে
আর আমার হৃদয়ে সরাসরি দেখার আগেই।
সাহস করে বিনয়ের সাথে গেলাম যখন কাছে
হাত বাড়িয়ে হাস্য বদনে নিলেন কাছে টেনে
নিজেকে কিছুটা ধন্য মনে হলো।
তারপর দেখা কবিতার স্বপ্ননীলের অনুষ্ঠানে
যখন দিলাম সালাম
তখন মুখে আমার মাস্ক ছিলো
হাসিমুখে আপনের মতো বলে উঠলো
চেনা চেনা লাগে
মাস্ক খোলো একটু ভালো ভাবে চিনি
তখন আমি বিমোহিত
এতো আন্তরিকতা ও আপনত্ব দেখে।
তৃতীয় বারের মতো হলো দেখা
কুমিল্লা কবি পরিষদের অনুষ্ঠান যখন কুমিল্লায় অনুষ্ঠিত হলো
সেই একই ঘটনা ঘটলো
হাসিমাখা মুখ আর আন্তরিকতার সহিত করমর্দন
যেন আমি ওনার চিরচেনা।
সত্যিই আমি ধন্য
পরিচিত হয়ে এমন একজন বড় মনের মানুষের সাথে।
শুধু দুর্ভাগ্য তুলিনি ছবি আমি ওনার সাথে
যদি চাইতাম নিশ্চয় দিতো না বাধা
পেতাম সুযোগ অবশ্যই
যার জন্যে এখন আফসোস করে লাভ নেই
কারণ এটা আমার অসফলতা।
গতকাল গেছে ২৩শে ডিসেম্বর
যে দিন জন্ম নিয়েছেন এই বরেণ্য ব্যক্তিত্ব
তাই জানাই শুভ হোক তাঁর জন্মদিন
আর চাই আমি অনেকের মতো
জাতি পাক শুভ দিক নির্দেশনা
তাঁর কলম ও অভিনয় হতে।।
“শুভ জন্মদিন জনাব সোহেল রশিদ স্যার”।।