1. admin@mannanpresstv.com : admin :
কবি সুলতানা নাসরীন এর কবিতা- মায়া'র ফেরিওয়ালা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কবি সুলতানা নাসরীন এর কবিতা- মায়া’র ফেরিওয়ালা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

কবি সুলতানা নাসরীন এর কবিতা- মায়া’র ফেরিওয়ালা

তোর মতো করে অমন ভালোবাসতে পারি না..
ভালোবেসে পুড়ে পুড়ে অন্তঃসারশূন্য জমিনখানা।
আছে শুধু অনুভব জড়ানো অফুরন্ত মায়ার সামিয়ানা,
তাতেই খুঁজি সম্পর্কের নিবিঢ় দেনাপাওনা।
ঠিক করেছি,
তোর ভালোবাসায় একটা স্বপ্নীল আকাশ কিনবো,
মেঘের ভাঁজে অনুভব মায়াগুলো জমা রাখবো,
মন চাইলে নাটাইবিহীন ইচ্ছেঘুড়ি উড়াবো।
তুই যখন পাহাড়ের চূড়ায় জুম ঘরে থাকবি,
একাকিত্বের বিষাদে হাসফাস করবি_
তখন ইচ্ছেঘুড়িতে মায়া রাঙিয়ে তোকে ডাকবো,
রঙিন ঘুড়ির মায়াবী নেশায় লুকোচুরি সংঙ্গী হবো।
হঠাৎ সুঁতো ছিড়ে যদি পড়ে যাই তোর ঘরে_
গহিন ভালোবাসায় চিনতে পারবি তো_ওরে!
কারণ তুই যে বড্ড ভালোবাসিস..
ভালোবেসে নাকি অন্তঃপুরে রাখিস!
চিনতে যদি পারিস,তোর কাছে মায়া ফেরি করবো,
দীর্ঘশ্বাস জমানো মায়ায় জড়িয়ে খিলখিলিয়ে হাসবো,
অনুভবের ছোঁয়ায় হৃদজমিনে চাদর বিছাবো_
গল্পকথা আর খুনসুটিতে রাতের চাঁদ,জোনাকি হবো।
আর বলবো,পাগলা-রে! তুই তেমনই আছিস!
জানি,তুইও বলবি,পাগলি-টা তুই পেত্নী হয়ে গেছিস!!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD