1. admin@mannanpresstv.com : admin :
ভালোবাসা, তোমার কোন পথ দিয়ে -সুনির্মল বসু - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

ভালোবাসা, তোমার কোন পথ দিয়ে —সুনির্মল বসু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ Time View
নীলাঞ্জনা, যেভাবে তুমি অনর্গল ভালোবাসার কথা বলো, ওভাবে ভালোবাসার কথা বলতে নেই,
আমি ভালোবাসি, সবুজ ধারাপাত, নদী,অরন্য পাখির গান, সুনীল আকাশ,উদাস পাইনবন,
তোমার দেখার সময় কি হবে,এখন,
মনে পড়ে, সারেন্ডার জঙ্গলে কোয়েল নদীতে স্নান,
ঝর্নার কাছে পথ হারানো,
কিরিবুরুর জঙ্গলে জ্যোৎস্নারাতে তোমার সঙ্গে পাহাড়িয়া পথ পেরুবার স্মৃতি, আকাশের তারা গোনা, সময়ের কি অপার মহিমা,
সুনির্মল, আমার হাতটা ধরো, আমি ঝর্না পেরুতে পারছি না,বলেছিলে তুমি,
সেসব কথা আজ দূর স্মৃতি।
নীলাঞ্জনা, যেভাবে তুমি অনর্গল ভালোবাসার কথা বলো, ওভাবে ভালোবাসার কথা বলতে ‌নেই,
আমার ভালোবাসা পাইন বনে,ঝাউবীথিতে তোমাকে খোঁজে, আমার ভালোবাসা নদী পেরিয়ে মোহনার মুখে যায়, আমার ভালোবাসা দ্যাখে, সমুদ্রের ওপর মেঘেদের আকাশ শিল্প, নদীতে স্নান সেরে সূর্য প্রনাম সারেন,কেউ কেউ,শেষ বিকেলের আলোয় যুবতীও একাকী সমুদ্র সৈকতে এসে দাঁড়ান, দূরে নুলিয়াদের ব্যস্ত জলজ জীবন, আকাশে পরিযায়ী পাখি উড়ে যায়,
একটাই জীবন,একবার‌ই মরন, তবু বাতাস কেন বেপথু এখন,
নীলাঞ্জনা, তুমি কি আমায় ভালবাসো,
যদি ভালোবাসো, ভালো,
তা না হলে,পরোয়া করি না, আমি তো তোমায় ভালোবাসি, আমার ভালোবাসা সবুজ ঘাসে ঘাসে ছড়িয়ে দেবো,এই পৃথিবীকে অন্য পৃথিবী বানাবো,
নীলাঞ্জনা, তুমি যেভাবে অনর্গল ভালোবাসার কথা বলো, ওভাবে ভালোবাসার কথা বলতে নেই,
নীলাঞ্জনা, এভাবে নয়, আমি অন্যভাবে যাবো,
আমার যাত্রাপথ বহুদূর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD