অদ্ভূত ভালোবাসা সেই বৃষ্টির রুপোলী ফোঁটায়
কদমের ঘ্রাণ তুলেছিলো অনায়াসে
তড়িত স্ফূলিংগের আকস্মিক রঙের ঝালর,
ঝিলিক স্পর্শে পুরো প্রান্তর জ্বলেছিল অপ্রয়োজনে
কি ভীষন বিরক্তি,
হঠাৎ স্পর্শ ছিন্ন স্বর্ণ হাতে
অস্বস্তির আসর আঁধারসন্ধ্যার প্রেম সময়ে
বনজোৎস্ন্যার সুরের মূর্ছনার মাতাল ছোঁয়ার
অভিমান ভাঙা ব্যঞ্জনায়।
ধ্রুবতারা ঝরলো হঠাৎ খেয়ালের হেলায়
শরতের ধূসর মেঘ অনুভূতিহীন অগোচরে
হৈমন্তীর আঁচল উড়েনি উত্তরী হাওায়ায়
নবান্নের রঙের আয়োজনে।
পৌষের কাঁচশিশির কষ্ট সুখের আভায়
সুর তুললো গাঢ় কুয়াশার আস্তরণে
প্রচন্ড অনিচ্ছায়,
সূচালো আঁচড়ে রক্ত ফোটে
লুকোনো সুপ্ত বিরহের আতিশয্যে।
এখন কুয়াশার অভেদী আস্তরে পুরো প্রান্তর
আঁধার সন্ধ্যার অহেতুক আগমনে
একটু ওমের জন্য উত্তাপহীন আগুন জ্বালি
আলোর তৃষ্ণায় একাকী রাত্রিজাগা চাদরে।