আঁকাবাঁকা পথটা আজ কেমন যেনো
নেই কোলাহল, নীরবতা আর স্মৃতির স্তুপ মাত্র।
মিলবে না তেমন কোলাহল, কানে বাজবেনা পদশব্দ,
হৃদয়ের দক্ষিণের জানালায় লাগিয়েছি খিল।
সবুজ শাড়ির ভাঁজে ভাঁজে হয়েছে ক্ষয়
টিপের পাতায় ধুলোয় মিশে হয়েছে সাদা
কাজলের কৌটা শুকিয়ে হয়েছে কাঠ
মায়াবি চোখে আগের মতো কাজল আঁকা হয়না।
এলোমেলো কেশ খোঁপায় পরিণত হয়না
সাদা বেলি ফুলের মালা জরিয়ে রাখা হয়না।
পছন্দের গলার হারটা বাক্সে বন্দী করে রাখা।
ঘোড়ার চড়ে রাজরানি হয়ে ঘুরে বেড়ানো হবেনা
নিত্যকার স্মৃতিচারণের ডায়েরিটা মাকড়সা জালে জড়িয়ে আছে,
ডায়েরি কখনো খোলার প্রয়োজন হবেনা।
টাপুরটুপুর বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছানোর ইচ্ছে জাগবেনা,
শুধু নিজেকে নিজের মতো করে বেঁচে থাকা।
পথপ্রাপ্ত বাকি নাই বেশিক্ষণ
দুই হৃদয়ের লেনাদেনার হিসাব
নয় পদলোহি পদঘাত করা
অবশিষ্ট শুধু ওই আঁকাবাঁকা পথে রেখে যাওয়া পদচিহ্ন মাত্র।