স্বচ্ছ কাঁচের মতো মসৃণ পথে
বহু দূরে হেটে এসে
তোমার ফিরে যাবার ইচ্ছে হলো
তাই তো অবলীলায় ভাঙছো পাঁজর
দুমড়ে মুচড়ে একাকার করে
সহসা চলে গেলে
ঠুনকো কোন অযুহাতে।
কতো স্বপ্নের কবর রচিত হলো
এ-ই বুকের জমিনে
কতো আল্পনা মুছে গেলো
ঝড়ের তান্ডবে
কিন্তু চেনা সেই গলিপথ
আগেরই মতো রয়ে গেছে
বোবার করুণ কান্নার মতো
সেই খবর কোন দিন পৌঁছাবে না
তোমার মনের পাথুরে অট্টালিকায়।