1. admin@mannanpresstv.com : admin :
বাঁচবে মানবতা -মুক্তা পারভীন - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বাঁচবে মানবতা –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View
মানবতা গুমরে গুমরে কাঁদছে
আজ রাস্তার অলিতে-গলিতে
বিক্রি হচ্ছে বিবেক
আবেগ যেন নির্বাসনে।
সহানুভূতি বস্তাবন্দি নদীর অতলে
তাকে জাগাতে পারছেনা
ডুবছে তো ডুবছেই
কে ভাসাবে তাকে
কোথায় সেই নাবিক
আজও যেন অজানা।
বিভক্ত সমাজ উচ্চ ও নিম্নবিত্তে
কোথায় সেই আলোকবর্তিকা
যার আলোয় আলোকিত হবে
সুরঙ্গের যতো অন্ধকার,
হবে যতো ঘুণ পোকার বিনাশ,
দুষ্কৃতিকারীর রক্ত চক্ষু উপেক্ষা করে
বাঁচবে মানবতা।
তারিখ ঃ ০৭/০১/২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD