আমাদের সবার জীবনে কিছু না কিছু
একাকিত্বের দিনগুলো প্রবাহমান রচেই
চলেছে
কোনো না কোনো তালবাহানায়!
এ-যে নিত্যকার খেলা নিয়তির
তোমায় আমায় নিয়ে!
ধুলোপড়া অভিলেখাগারের জানালায়
উঁকি ঝুঁকি দিয়ে দেখতে পাই,
জীবন ডায়েরির পাতায় পাতায়
রয়ে গেছে শুধু ধুলোপড়া স্মৃতির পাহাড়।
তুমি, আমি, আমরা!
আমাদের এখানে, এখন আর কেউ ডাকেনা!
দিন বুঝি ফুরিয়েছে শতব্যস্ততার ভীড়ে?
যেতে যদি চায় দিন; এভাবেই কেঁটে!
যাকনা সে চলে! ক্ষতি কিবা তাঁর দুঃখ বিলাসী মন
দুঃখ-তেই ভরে রবে।