1. admin@mannanpresstv.com : admin :
প্রেমের আতঙ্ক - বেলায়েত হোসেন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রেমের আতঙ্ক – বেলায়েত হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ Time View
এখানে অরণ্য আছে
আছে পেচানো লতার আলিঙ্গনের প্রেম
আছে শর্প সঙ্গম রতি বাসনার উদগ্র কামনা
আছে পাতার বোটার মত দীর্ঘ চুম্বন বাসনা
আছে গাছের প্রেমে লুকানো শেকড়ের মায়া
আছে কত পাখীদের ডানায় আড়াল করা
ছানা পালনের নিবিড় ভালবাসার আস্বাদন।
তারপরেও অনেক প্রেম ঘাতকের হাতে
রক্ত ঝরানো কৃষ্ণচুড়ার রঙ ঢেলে দেয়
হৃদয় থেকে মাটির গভীরে।
ঘটে প্রেমের মৃত্যু
এক তীব্র অন্ধকারে হারায় স্বপ্নের বেচা-কেনা
জানা মানুষ ক্রমশ অচেনা।
কোন এক নির্দোষ নিষ্পাপ ইন্দ্রিয় সুখ
অন্যায় ,অন্যায্য অধিকারে ইন্দ্রিয় কলুষ
কলুষিত জীবন,আত্মার বিকৃত সুখ
বিবর্তিত রুপে নরকের দুঃখ
যুগযুগ ধরে যৌন সংবরণ মহত সে গুন
কামলিপ্সু ডুব দেয় পাপে, সেটাই তার ভুল।
নরকের পথে আগুন আছে
আছে দহনের জলন্ত কষ্ট
সেই আগুন নিভে যায় সমুদ্রসম পবিত্র ঢেউয়ের কাছে
যেভাবে তীর্থে আটকে যায় পাপের পঙ্কিল বোঝা
মননে মগজে জাগে স্বর্গের দ্যুতিময় প্রভা।
অথচ কত নির্মম, যখন প্রেমিক ড্রাকুলার মত,
রক্ত পানে কামড়ে দেয় গণ্ডদেশ,জাগে হিংস্র বাসনা
দোযখের তীব্র দহন দাহনে জ্বলে হৃদয়ের ভূমি,
বিভৎস কামনা।
হারায় আপনত্ব, হারায় ভালবাসা
ফসলের প্রেমে থাকেনা জমির উর্বরতা।
১০ অক্টোবর, ২০২৪
ঢাকা,বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD