বাঘের দল মিটিং ডেকেছে থাকবেনা ঘরে বসে
মিথ্যে অপবাদ বাঘিনীরা দেয় মান-সম্মান খসে।
সেদিন হঠাৎ মাইকে দেয় মানব নেতা ভাষণ
কর্মীরা নাকি বাঘের বাচ্চা করছে নেতা তোষণ।
এসব শুনে বাঘিনীর দল বন্ধ করে দিয়েছে কথা
আমরা নাকি চরিত্রহীন লম্পট মনে পেয়েছে ব্যথা।
বাঘিনীরা বলে আমরা থাকতে কাদের সাথে বাস?
হাজার লোকের সামনে নেতা করে দিয়েছে ফাঁস।
এই অপবাদ কিভাবে বলো সহ্য করবো আমরা?
মান-সম্মান আমাদেরও আছে বুঝনা কেনো তোমরা?
নেতাদের আজ বলতে হবে আর নয় মিথ্যে কথা
সদায় বলবে সত্যি কথা মিথ্যে নয় আর যথাতথা।
অনুনয় বিনয় করে কতো বাঘিনীদের করেছি শান্ত
আজ থেকে তোমরা মিথ্যে কথা বলা করো ক্ষান্ত।
হোমনা-কুমিল্লা
১১/০১/২০২৪