1. admin@mannanpresstv.com : admin :
বরফ মানব - কাজী নাছিমা সাথী - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বরফ মানব — কাজী নাছিমা সাথী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ Time View
বৃদ্ধ লোকটি ভিক্ষা করিতো কানাডায়
কাবু করে নাই তাঁকে হিম হিম ঠাণ্ডায়
গরম পোশাক ছিল না বৃদ্ধের গায়ে ,,
হাঁটিতো দ্বারে দ্বারে তিনি দৃঢ় প্রত্যয়ে ।
একদা এক ধনাঢ্য ব্যক্তির দ্বারে
ভিক্ষা চাহিলো তিনি অনুনয় করে
লোকটি দেখিলো বৃদ্ধকে সু নজরে
গরম পোশাক ছাড়া ই – সে ভিক্ষে করে।
খুশি মনে বিত্তশালী প্রতিশ্রুতি দিলেন ,,
গরম পোশাক এনে দিচ্ছি,,একটু দাঁড়ান,,
দাঁড়িয়ে রহিলো বৃদ্ধ, গরম পোশাকের আশায়
কিন্তু – ধনাঢ্য ব্যক্তি আর খুলে না দ্বার হায়,,
বিকেল গড়িয়ে রাত পার হয়ে যায়
বৃদ্ধ লোকটি ও দাঁড়িয়ে রহিলো ঠায়,,
তাঁর শরীর বরফ হয়- হিম হিম ঠাণ্ডায় ।।
পরদিন সকালে,বিত্তশালী দ্বার খুলে দেখলেন –
দাঁড়িয়ে আছে- মৃত, বরফ মানব
হাতে নিয়ে ছোট্ট একটা চিরকুট !!
লিখা ছিলো, চিরকুটে —
“যখন- ছিল না আমার গরম পোশাক ,
তখন- ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা ছিলো,,
নিজেকেই শীতের সাথে মানিয়ে নিয়ে ছিলাম ।।
কিন্তু – আপনি বিত্তশালীর প্রতিশ্রুতি পেয়ে,,
ঠান্ডার সাথে লড়াই করার শক্তি, গেলো হারিয়ে,,
মেরে ফেললেন আমায়, মিথ্যা আশ্বাস দিয়ে,,
ইতিহাসে বেঁচে রবো আমি – বরফ মানব হয়ে ।।
তাইতো বলি –
“কাউকে প্রতিশ্রুতি দেয়ার আগে- ভাবুন ,,
অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD