জগৎপিতা একজন শুধু স্বীকার করে মানব জাতি।
গ্রন্হ তাহার আল কোরআন অবিশ্বাসের নেই গতি।
ছাদ আসমান বিছান মাটি বলেন প্রভু আল কোরআনে।
বিধান যতো গ্রন্হে তাহার যাতে মানুষ মানে।
বিধান গ্রন্হ আসার মাধ্যম প্রভুর পিয়ারে মোহান্মদ(সাঃ)।
যতো আছে বিশ্ব লয়ে বিশ্বাসী সব তার উন্মত।
হুকুম জারী যা প্রয়োজন বিস্তারিত আছে গ্রন্হে।
মানুষ তুমি জান বুঝ পালন করো জীবন অন্তে।
সময় সীমা নির্ধারিত কেউ জানিনা তাকে ছাড়া।
অজানা সেই সময় শেষে পড়বে সবে ধরা।
যতো আদেশ গ্রন্হে আছে সেজদা হলো সবার সেরা।
সেজদা থেকে দূরে যদি শয়তান দূসর তারা।
সেজদা আদেশ না মানায় জন্ম হলো শয়তানের।
শয়তান চির শত্রু তোমার অভিশাপ এই জমিনের।
সেজদায় মিলে দেখা প্রভুর মিরাজ তার নাম।
সেজদা নামাজ কায়েম যদি তুমি সফলকাম।
এক আদেশ না মানাতে অভিশপ্ত হলো শয়তান।
কতো আদেশ হেলায় ভুলো কি হবে তোমার পরিনাম?
পড়লে নামাজ বুঝবে তুমি মানছো আদেশ প্রভুর।
না পড়িলে জেনে রেখো শিকার তুমি শয়তান যাদুর।
স্বর্গ আশা বিফল হবে,নামাজ বিনে জান্নাত যাবে?
বুঝবে সেদিন যেদিন চির অগ্নি চিতায় জ্বলবে।