1. admin@mannanpresstv.com : admin :
তুমি-আমি- ফায়েজা খানম - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

তুমি-আমি— ফায়েজা খানম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২২ Time View
তুমি যেন এক অলিখিত দলিল;
যার ভাগ কেউকে দেয়া যায় না…
তুমি যেন প্রতিদিন ভালো লাগার এক কারণ
যার সাথে নিত্যদিন আমার বায়না।
তুমি যেন কোন কুয়াশায় ঢাকা ভোর,
প্রকৃতির বুকে যেমন খুলে শিশিরের ডোর…
তুমি শীতরাজ্যের উৎসবমুখর পিঠাপুলি
সাথে থাকে আমার না-বলা আধেক গল্পের ঝুলি।
কিন্তু আমি যে কোন বসন্তপুরের রাজকন্যা;
যার সাথে আসে সকল খুশির বন্যা।
ফুলে ফুলে সাজি আমি, কখনও সুভাস বিলাই
অথচ আমার আগমনে কেন তোমার প্রস্থান?
খুঁজোনি কখনও ভালবাসার অভিধান?
তুমি ভেবেছিলে একাকি শীতরজনী পার করেছো কত!
অথচ দেখোনি এ আমার ভালবাসার অভিপ্রায়
প্রকাশের তরে প্রতীক্ষার সে ক্ষত।
তাইতো এলাম এক বসন্তের সকল যৌবন নিয়ে,
তোমার শূন্য কাষ্ঠবৃক্ষ সবুজে সবুজে ভরে দিয়ে।
অথচ দূর থেকে বহু দূরে চলে যাও তুমি,
আনন্দের অষ্টপ্রহরেও কেঁদে যাই আমি…
হাজার দোষে দোষী আমি তোমার অভিমানে…
অথচ না বলা সব প্রণয় ছিলো সবই তোমার পানে।
শুধুই ভালবাসা প্রকাশের অলসতায়
সব থেকেও যেন কোন শূন্যতায়….

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD