প্রতীজ্ঞা যেখানে বারবার
খোয়াবের প্রাচীর ভাঙ্গে
ভাঙ্গে সিমান্ত প্রাচীর সীমানা রক্ষীর গুলিতে
ভাঙ্গে বীজের সীমানা আবরণখানি তুলিতে
ঔদাসিন্য পেচক দিবাস্বপ্নে আচ্ছন্ন থাকে
রাতের ভীতি ছড়াতে।
দিনের আলোতে যার ঘুমের কাকুতি থাকে;
থাকে এক স্বপ্নময় জাদুকরী আতঙ্ক
দৃঢ়ভাবে নিন্দার জন্য একটি জোড়ালো মিথ্যা-ই যথেষ্ট।
আসলে ওয়াদা এমনই হয়
বার বার রং বদলায়
তুমিও বদলে গেছো অনেকবার
অর্ধচন্দ্র গ্রহণের মত অর্ধেক আঁধারে,
অর্ধেক মৃদু আলোর রেখায়
চন্দ্রালোকিত আলোর নিষ্প্রভ কষ্টের,
বিকিরিত চন্দ্র প্রভায়।
ভারসাম্যের পথে হেঁটে হেঁটে
সাম্যহীনতার দুর্দান্ত চাবুকে
আমি রক্তাক্ত কোন নদী পাড়ি দেই;
পাড়ি দেই অশান্ত যৌবনিক ইচ্ছার
উগ্র ঢেউয়ের উত্তাল সমুদ্দুর
ক্ষণে জাগি,ক্ষণে ডুবি
জানিনা তোমায় পাব কিনা! তুমি কতদূর ।
২৬ জানুয়ারি, ২০২৪
ঢাকা,বাংলাদেশ।