1. admin@mannanpresstv.com : admin :
স্মৃতিটুকু থাক -সিরাজুল ইসলাম মোল্লা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

স্মৃতিটুকু থাক –সিরাজুল ইসলাম মোল্লা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ Time View
নাই বা শোনলে আর কষ্টের কথা নতুন করে,
স্মৃতিটুকু থাক স্মৃতি দিয়ে ঘেরা মম অন্তরে।
যে গেছে পুত ভালোবাসার মম পিঞ্জর ছিড়ে,
নাই বা ডাকলে গো আর তারে ব্যথার নীড়ে।
রঙিন স্বপ্ন দিয়ে ঘেরা যেই ভালোবাসার মন,
স্মৃতি দিয়ে ঘেরা আজ মম সেই তো জীবন।
বড় আশা নিয়ে তিল তিল করে সাজান স্বপ্ন,
মোহ’র ছোবল দিলো নির্ঘুম ভাবনার দুঃস্বপ্ন।
যে বাসনায় কামনায় গেছে চলে অন্যের ঘর,
মম আঁখিজলে তার জীবন হোক বড় সুন্দর।
এই জনম না হোক পরজনম হবে দেখা তার,
গন্ধা নিয়ে স্বাগত স্বরে বরণ করবো আবার।
প্রতীক্ষার প্রহর সমাধীতে শেষ হতে পারে না,
বেঁচে থাকা মন্ত্র স্মৃতিটুকু ভুলে যেতে বল না।
হয়তো নীরবে রাতের আঁধারে মননে পড়বে,
অশ্রু চোখে ব্যথারই অনলে নির্জনে কাঁদবে।
ভালোলাগার ভালোবাসার স্মৃতিগুলো স্মরে,
অগোচর অনুতাপে মরবে একটু একটু করে।
ফুলশয্যা হতে শেষ অবধি আছে মধুর স্মৃতি,
স্মৃতিটুকু থাক জীবনের হয়ে স্মরণীয় তীথি।
‘ভুলনা’ ডেকে আনব কষ্টার্ত আমৃত্যু চরাচরে,
ভুলে যাওয়া শ্রেয় বলে যায়না ভোলা অন্তরে।
হয়তো স্মৃতিগুলো হারাবে বিস্মৃতির গহবরে,
তবুও স্মৃতিটুকু থাক আনমনে নিজের তরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD