1. admin@mannanpresstv.com : admin :
অন্তর্গত বোধ -সুনির্মল বসু - মান্নান প্রেস টিভি অন্তর্গত বোধ -সুনির্মল বসু - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

অন্তর্গত বোধ —সুনির্মল বসু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ Time View
সারা জীবন আমি একটা ছায়াময় গাছ, একটা ঢেউ খেলানো নদী, সবুজ শস্য ক্ষেত্র এবং শঙ্খচিল উড়ে যাওয়া নীল আকাশ খুঁজেছিলাম,
খুঁজতে খুঁজতে দিগন্ত পার, পথে কত ঝরনা নদী কত উপল শ্রেণী পেরিয়ে এলাম,
জীবন পথের অভিজ্ঞতা তো কম মূল্যবান নয়!
তবুও চলার ছন্দে পথ হেঁটে গেছি,
মোহনার মুখ থেকে দূর সমুদ্রযাত্রায় কত যে অযুত অভিজ্ঞতা সঞ্চয়, ঝুমকো লতার বন পেরিয়ে ঝাউবনের সীমানা অতিক্রম করে সেগুন মঞ্জরী খুঁজতে বেরিয়েছি কতবার, জ্যোৎসনা রাতে দোলন চাঁপার বন পেরিয়ে গিয়েছি,
সবই তো পথের সঞ্চয়, কত সুন্দর মুখ ভালোবাসায় পথভ্রষ্ট করেছে কতবার, স্মৃতির সিন্ধুকে জমে আছে কত মরমী সংবেদনশীল জলছবি,
না পাওয়ার বেদনা কাঁদিয়েছে কতদিন!
জীবন থেকে হারিয়ে ফেলেছি কত বসন্ত দিন,
সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে এখন,
ফেলে আসা পথ মনের মধ্যে ছায়া ফেলে,
কত কি ভাসিয়ে দিয়েছি স্মৃতির জলে,
কারা যেন অকারণে ব্যথা দিয়ে গেল,
কিন্তু সেসব মনে করতে চাই না আর,
যেটুকু পেলাম, তার মূল্য তো কম নয়!
একথা ভেবেই জীবন আপন স্রোতে বয়,
আসাটা যদি সত্যি হয়, ফিরে যাওয়াটাও
সত্যি হবে একদিন, সেদিনও বাজবে স্মৃতির বীণ।
আমি চলে যাবো, চলে যাবো, চলে যাবো,
সবাই নয়, কেউ কেউ বলবেন, সেদিনও মল্লিক বাজারে ওকে বাজার করতে দেখেছিলাম,
কেউ বলবেন, সেভেন্টি সেভেন বি বাস ধরবার জন্য নিউল্যান্ড মোড়ে দাঁড়িয়ে ছিলেন,
কেউ বলবেন, ভদ্রলোক খুব ঘাড় ঝাঁকিয়ে কথা বলতেন,
আমার আসল আমিটাকে কেউ কখনো খোঁজ করবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD