1. admin@mannanpresstv.com : admin :
ভিনদেশি বুলি - সারমিন চৌধুরী - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ভিনদেশি বুলি — সারমিন চৌধুরী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ Time View
নদীর ন্যায় সংকুচিত হচ্ছে মানুষের মনুষ্যত্ব
মিথ্যার দাবানল ছড়িয়ে যাচ্ছে দিকে।
প্রগাঢ় মমতা লোপে নিচ্ছে বিষাক্ত সব কীট
মুখোশের বিমূর্ততায় নিজেকে ঢেকে।
সোডিয়ামের আলোয় কাতরাচ্ছে অবুঝ শিশু
একমুঠো দানাপানির নিদারুণ অভাবে।
অহমিকার সিঁড়ি বেয়ে সুহৃদয় ছিটায় যদি অন্ন
ভিখারির চেয়েও ছোট,ধনীরা স্বভাবে।
রক্তের সম্পর্ক মিথ্যার আবরণে মুখ লুকাচ্ছে
স্বার্থের নেশায় সংকীর্ণ হচ্ছে বিবেকবোধ।
শক্তিতে গুম সত্যের’ই জয়জয়কার প্রতিধ্বনি
লাখো বীরের বলিদান বিফল স্মৃতিশোধ।
সাগরের ঢেউয়েও বাজে বঙ্গ-জননীর বিলাপ
বিবস্ত্র প্রিতিলতার বুকে চাপা আত্ননাদ।
বর্ণমালা বদ্ধমূল মগজে, প্রাণে ভাষার অনীহা
ভিনদেশি বুলি আওড়ায়ে স্বদেশ বরবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD