1. admin@mannanpresstv.com : admin :
আমার মা আজো কাঁদে -মোঃ ইলিয়াছ আহমেদ - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আমার মা আজো কাঁদে —মোঃ ইলিয়াছ আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ Time View
ভোর বেলা ঘুম থেকে উঠে শুনি মায়ের কান্না
দৌড়ে এলো ছোট বোন মাইসা রাইসা পান্না।
চেয়ে দেখি মায়ের হাতে বকুল ফুলের মালা ,
আরো আছে ফুলের ঝুড়ি পাঁপড়ি ভরা ঢালা।
বিজয় দিনে শহীদ মিনার দিবে ফুলের তোড়া,
মায়ের সাথে ভাই-বোন মিলে সবে যাব মোরা।
দেশ স্বাধীনে যুদ্ধ করছে আমার শ্রদ্ধার বাবা,
ঝাঁঝরা করে যোদ্ধা বুকটা বোমা-গুলি থাবা।
করিম চাচার কাঁধে ছিলো রক্তে ভেজা লাশ,
পাড়া-পড়শি সবাই মিলে কাটতে গেল বাঁশ।
বাবার মুখটা দেখে আমার চমকে উঠে পিলে,
দাফন করে কাঁদে সবাই যোদ্ধা-পড়শী মিলে।
বাবার আশায় মায়ে আজো দুয়ারে রয় বসে
অপেক্ষার যে প্রহরগুণে চোখের পানি খসে।
যুদ্ধে গেলো বাবা যখন বয়স আমার ছয়,
স্বাধীন করতে স্বপ্নের দেশটা পায়নি বাবা ভয়।
আদর ছোঁয়া হেরে মোরা পেলাম গর্ব কেতন,
আমার মা আজো কাঁদে শত কষ্টের বেদন।
বিজয় হর্ষে মনে প্রাণে রাখাল বাজায় বাঁশি,
লাল সবুজের কেতু হাতে মায়ের মুখে হাসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD