1. admin@mannanpresstv.com : admin :
জন্মদিন -নজরুল ইসলাম - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

জন্মদিন –নজরুল ইসলাম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০৩ Time View

পৃথিবীর কোলে পাঠিয়েছো হে অসীম
করুণা করেছো দিয়েছো হায়াত
প্রার্থনা যেন করি কেবল তোমারি
ভুলি না যেন কভু তোমার এই দয়া।

ছিন্নভিন্ন হতাশার জীবনেও
ঈমানের পথে রাখিও গাঁথা
হৃদয়ে থাকে যেন তোমার কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি পাতা।

আলো আঁধারের দুর্গম পথ
মাড়িয়ে নিও প্রভু তোমারি দিকে
যেই দিকে চলে শুধু তোমারই প্রিয়জন।

দিবারাত্রি প্রতিক্ষনে
আপন যেন হতে পারি প্রতিজনে
দুঃখ বেদনায় পাশে নিও
নিঃস্ব মানবতার প্রয়োজনে।

দুর্বার দুর্জয় প্রবাল হাওয়ায়
দিও মোরে শক্তি সামর্থ
ঈমানী শক্তি দিও
কন্ঠে দিও তোমারি তাকবীর

নিথর দেহ যখন হবে স্থানান্তর
মুছে যাবে সবই রয়ে যাবে কর্ম
মন্দ বিলাবে অভিশাপ
কল্যাণে পাবে আশীর্বাদ
তোমারই দয়ায় হবে মোক্ষম
হে দয়াময় পরোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD