1. admin@mannanpresstv.com : admin :
আমি স্বার্থপর-সানজিদা লুবনা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

আমি স্বার্থপর–সানজিদা লুবনা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮২ Time View
এই পৃথিবীতে এখন প্রতিটা মানুষের মনে
স্বার্থপরের খেলা চলে।
প্রতিটা মানুষ নিজের স্বার্থে কথা ভাবে
প্রতি নিয়ত স্বার্থের প্রয়োজনে মানুষ
বদলে যায়।
মানুষের জীবনে ভালোবাসাটা ও এখন
স্বার্থপরে পরিণত হয়েছে।
ভালোবাসো মাঝেও মানুষ এখন
স্বার্থ খুঁজে ফিরে।
স্বার্থের প্রয়োজনে কাছে আসে
ভালোবাসায় মোহে আপন করে নেয়
তাঁদের প্রয়োজন শেষ এক মহূর্ত লাগে না
স্বার্থপর হয়ে যেতে।
মানুষ মানুষের সাথে স্বার্থে কারনে
প্রতারণা করে।
শুধু নিজে কে সবার মত বদলে পারি নেই আমি
আমার সময় যেনে থেমে গেছে বহু বছর আগে।
আমিও চাই সবার মত স্বার্থপর হতে
শুধু নিজে কেন নিয়ে থাকতে।
সবার মত স্বাধীনভাবে চলতে
মন খুলে হাসতে আমার সমস্ত কথা না বলা
কথা গুলো শেয়ার করতে।
আমিও চাই সব কষ্ট বিসর্জন দিয়ে
মুক্ত বাতাসে প্রান উজার করে নিশ্বাস নিতে।
কেনো আমি পারি না অন্যদের মত হতে
কেনো আমি পারি না নিজের সমস্ত কিছু
অন্যদের সাথে ভাগাভাগি করতে।
আমি মানুষটা হয় তো অনেক বেশী স্বার্থপর
তাই তো পারি না নিজের কথা অন্যদের কে
বলতে।
সত্যি আমি অনেক বড় স্বার্থপর
না হলে কেনো অন্যদের মত হতে পারি না।
হ্যাঁ আমিও স্বার্থপর অন্যের ভালো
চাওয়াটা যদি স্বার্থপর হয়
তাহলে আমি সব চাইতে বড় স্বার্থপর।
অন্যের ভাল থাকাটা যদি আমার কাছে
স্বার্থপর মনে হয়
তাহলে আমি সব চাইতে বড় স্বার্থপর ।
দিনের পর দিন মাসের পর মাস
বছরের পর বছর যদি নিজেকে বদলাতে না পারি তাহলে আমি অনেক বড় স্বার্থপর।
সময়ের সাথে সাথে নিজেকে আমি
পরিবর্তন করতে পারি নাই এটাই যদি
আমার অপরাধ হয়
তাহলে আমি সব চাইতে বড় স্বার্থপর ।
স্বার্থপর যদি না হতাম তাহলে একাকীত্ব কে
নিয়ে সঙ্গী করে থাকতে পারতাম না।
স্বার্থপর তা না হলে
একা একা থাকাটা শিখতে পারতাম না।
স্বার্থপর যদি না হতাম বুকের গভীরে ক্ষত বিক্ষত থেকে রক্ত ক্ষরণ হতো না অন্যর কথা মনে করে
স্বার্থপর যদি না হতাম হৃদয় চাপা দীর্ঘ নিঃশ্বাস ঝড় বয়ে যেতো না।
স্বার্থপর যদি না হতাম একা থাকা
একাকীত্বের যন্ত্রণা কতটা ভয়ংকর হয় তা
বুঝতে পারতাম না তাইতো আমি সবচাইতে
বড় স্বার্থপর ।
সত্যি আমি স্বার্থপর দেখে
নিজেের ভালোবাসার মানুষের প্রতি
আমার অধিকার দেখাতে পারি না
তাহলে সব চাইতে বড় স্বার্থপর কে আমি।
এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বার্থপর মানুষ
হলাম আমি
কারন আজ আমি আমার স্বার্থের কাছে ব্যর্থ
তাহলে সব চাইতে বড় স্বার্থপর আমি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD