1. admin@mannanpresstv.com : admin :
অবশেষে শিলা-বৃষ্টি -জামান মনির - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

অবশেষে শিলা-বৃষ্টি —জামান মনির

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪৮ Time View
শিলা-বৃষ্টি,কখন যে কোথায় আসে-যায়!
আগারগাঁও অফিসের পক্ষেও বলা দায়,
যদিও তাঁরা নির্ভর করে,বায় কেমন ধায়
তবুও দাবদাহ চলছে বেখেয়ালে হায়!
মেঘের সাথে গগনবিদারী গর্জন যদি হয়
শিলাকে বলেছিলাম, পেওনা একটুও ভয়;
বৃষ্টিতো থাকবে তোমারই সাথে সারাক্ষণ
আমিও না’হয় সঙ্গ দেবো ভিজিয়ে তনুমন।
অবশেষে শিলার প্রস্থান হয়, বৃষ্টিও থামে
সৃষ্টিকর্তার কৃপায় তাপদাহের পারদ নামে;
হে দয়াময়, বৃষ্টি দাও ঝড় দিও’না মোটে
গরীব দুঃখীর ঘরে আহার যেনো জোটে।
এখন মনে হচ্ছে ছিলো নাকো খরতাপ
এক নিমিষে মেহেরবান করলেন মাফ,
ভুলে যেনো না যাই, স্রষ্টার কৃপার কথা
রোদ বৃষ্টির মাঝেই, আছে মহিমা যথা।
…………………………….
০৭/০৫/২০২৪@যশোর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD