মা হীনা যে অগ্নি জীবন তার,
মায়ের কোল যে পেয়েছে সর্ব সুখী সে-
মায়ের চরণ ধুলি যে পেয়েছে জান্নাত তার।
মা থাকতে যদি করো যতন-
জীবন হবে স্বর্গের মতোন।
মা দিবসে শুধু নয় প্রতিটি দিন হোক মাকে ঘিরে- ভালোবাসাময় হোক মায়ের ভালোবাসার জয়।
এ ভুবন হয়েছে চেনা সে তো মায়ের কারণে –
মায়ের রক্ত চুষে প্রানের আয়ু বেড়েছে।
মায়ের গোপন পথ দিয়ে পৃথিবীতে আসা-
চোখ ছিল বন্ধ মায়ের সন্মান রক্ষার জন্য।
এতে কতটা কি বুঝলে নারী মা মায়ের জাত
মাকে সন্মান করা বিধাতার হুকুম।
মাকে নেক নজরে দেখো জান্নাত পাবে মনের দ্বারে –
মৌ মৌ গন্ধ পাবে দেখবে অলৌকিক কুসুম!
মায়ের তুলনা শুধুই মা মায়ের সাথে কারো হয়না তুলনা
জীবন থাকতে মাকে অমর্যাদা করোনা মাকে কখনো ভুলনা।