1. admin@mannanpresstv.com : admin :
আলোকবর্ষ -ইভা আলমাস - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

আলোকবর্ষ —ইভা আলমাস

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৪৯ Time View
দূরত্বের অবগুণ্ঠনে লুকিয়েছো তুমি
চাপা রোদ্দুর হাহাকার করে তোমায় ঘিরে
দেখো,গ্যালাক্সিটা ঠিক নক্ষত্রের ভূমি
অথচ তুমি নেই সেই নক্ষত্রের ভিড়ে!
কমলা রোদের বারান্দা ছিলো তোমার দখলে
আজ সেখানে চড়ে বেড়ায় অমাবস্যার রাত
হাসির উচ্ছলতায় কপোলে পড়তো চাঁদ ঢলে
কী আশ্চর্য, আজ সেখানে নির্জন প্রপাত!
পাঁজরখানি থাকতো ভরে যে তরী খেলায়
জানি না আজ কেন সেথা ধূসর বালুচর
কতো জল খলখলাতো সুরের ভেলায়
আজ দেখো,সেই হ্রদ যেন মরুভূমি ঊষর।
আজো জানি না অপরাধ কী ছিলো আমার
জানতে পারিনি কতটা দিয়েছিলে দাম
ভালবেসেছো,সে কথাও মুখে শুনিনি তোমার
অপেক্ষার করিডোরে তবু লিখি সেই এক নাম…
পতেঙ্গা, চট্টগ্রাম
১৭/৪/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD