আমি একটি জিরো,
অন্যের বদৌলতে কখনো হই হিরো।
স্বার্থক অঙ্কের যদি থাকি ডানে,
সকলে মান্য করে আবার গুণে।( গণনা করা)
বামের অঙ্ক হিংসা করে কেটে ফেলে বাবু যদু,
আমি আবার হয়ে গেলাম যেই লাউ সেই কদু।
আমার এক বন্ধু বর,
উঁচু করে কন্ঠ স্বর বললেন- ” জিরো ইজ পাওয়ার “
পাশে না থাকলে কেউ
কিছুই নাই তার হওয়ার।
এই জন্যই “জিরোরা অল ওয়েজ হিরো”।
আশা করি উত্তর পেয়েছেন ভাই,
এবার একটা বড়- সড় ধন্যবাদ চাই।
উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি,
১০০০০০০০ = ( এক কোটি)
[×১]০০০০০০০=০( জিরো)