মায়া ছিল বড্ড বেশি তাই কি শিথিল প্রেমে
মায়ার রাজ্যে করছো বসত মায়ায় বাঁধা ফ্রেমে।
মায়ায় ভরা মুখখানি আজ মায়া হরিণ চোখে
প্রজাপতির রঙের মায়ায় চোখ টাটালো লোকে ।।
মায়ার বাঁধন যায় না ছেঁড়া মায়ায় বাঁধি বাসা
মায়ার এ সংসারে যেনো দুঃখ কষ্টে হাসা ।
মায়ায় পড়ে ভালোবাসা অনেক বড় পাওয়া
ঘর বাঁধিলাম মায়ায় পড়ে এটাই ছিল চাওয়া।।
তোমার প্রেমে পড়েছিলাম জোছনা ছড়ায় মায়া
বাহুডোরে বন্দী করে, হলাম তোমার ছায়া ।
সেই ছায়াতে মুখ লুকিয়ে হাজার তারার দেখা
বলতে পারো আমি ছাড়া মনের মায়া একা ।।
মায়ার ও সুখ লুটোপুটি, সুখ বিলালো কে সে
সুহাসিনী মায়ায় পড়ে টলছি ভালোবেসে ।
মায়ায় পড়ে ঘুম হারালাম, মায়ায় পড়ে কাঁদি
আগুন জ্বলে মনের ভেতর, কখনও গান সাধি ।।