তুমি বলেছিলে এরপর দেখা হলে
নীল অপরাজিতা দিয়ে চা বানিয়ে খাওয়াবে;
আমি জানি আমদের দেখা হওয়াাটা
সচারাচর কষ্টসাধ্যই নয় দূরুহও বটে।
তাই ভাবনার অবগাহনে ডুব দিয়ে দেখি
স্ফটিক স্বচ্ছ কাঁচের কাপে নীল রঙের চা,
ভাবছি চায়ে চুমুক দেবো না শুধু দেখেই যাবো
এমন বিরল দৃশ্য জীবনে যে এই প্রথম!
কোন একদিন কবিতার সংজ্ঞায় লিখেছিলাম-
“মনের সুপ্ত কিংবা জাগ্রত অনুভূতিকে
সুষম শব্দের অলংকরণে
পঙক্তিমালায় রূপায়ণই কবিতা।”
এই লেখাটিকে “অপরাজিতা” শিরোনামে
রেখে দিলাম অপেক্ষার অষ্টপ্রহরে,
যদি কখনো নীল রঙের চা খাওয়া হয়
সেদিন নাহয় লেখাটা তোমার হাতে তুলে দেবো।
……………………………
২২/০৫/২০২৪@যশোর