তোমার ওই স্থির চোখের তীহ্ম চাহনি
যেন নীড় হারা নয় নীড় বাঁধেনি এমন পাখি
নীড়ের সন্ধানে শশব্যস্ত।
আমার হৃদয়কে বিদীর্ণ করে কি যেন বলতে চায়
খুব ছোট কথা অথচ অনেক বেশি কঠিন
তাই বলা হয়ে ওঠেনা।
বিদীর্ণ হৃদয় শুধু ছাইয়ের মতো পুড়ে
কিন্তু তার মাঝে যে চাপা আগুন আছে
তা বুঝতে দেয় না।
ওই স্থির চোখে তাকিয়ে
আমার আর স্থির থাকা হয়ে ওঠেনা
অজান্তে চোখের জল আসতে চায়
তোমার অলক্ষ্যে চোখের জল আড়াল করি।
এক ফোটা বৃষ্টি দাও আমায়
তোমাকে ভালবাসা দিবো এই আমি।
যতটুকু ভালবাসা চাও তুমি
তার চেয়ে ঢের বেশি ভালবাসা দিবো।
যতটুকু সুখ চাও তুমি
তার চেয়ে সুখ দিবো অনেক বেশি।
তোমার ভেতর থেকে উচ্ছ্বসিত হয়ে
এক ফোটা বৃষ্টি দাও আমায়,
বৃষ্টির পরশ দু’চোখ বুজে গভীর চুম্বনে
সেই ফোটা তুলে নিবো আমার দু’ঠোটে।
বিশ্বাস করো আমি তো নিরন্তন
তোমারই পানে চেয়ে থাকি।
কেবলই চেয়ে থাকি এক ফোটা বৃষ্টির
অপেক্ষায়, মেঘের আবেগ ছুঁয়ে তুমিও
চাইবে শুধু ভালবাসতে!