অন্য কারো কাছে আছে কি?
দুই মুক্তার মাঝে আমি
থাকব হাসি-খুশি।
আমার এক মুক্তা পথ দেখায়
অন্য মুক্তা স্বপ্ন দেখায়।
আমার দুটি মুক্তা আছে
এক মুক্তা লিখতে,গাইতে
আবৃত্তি করতে ভালোবাসে
অন্য মুক্তা ঘুরতে ফিরতে
আর মাঝে মাঝে শিশুদের
মত পছন্দ করে বায়না ধরতে।
এক মুক্তা খুবই অমায়িক
অন্য মুক্তা আমার সাথে
রেগে চলে যায় এদিক সেদিক
খুঁজে পাইনা সে দিক বেদিক।
এক মুক্তা আমাকে আগলিয়ে রাখে
শাসনে,মায়া -মমতার বন্ধনে।
অন্য মুক্তা আমাকে রাগে,
মানে-অভিমানে জড়িয়ে রাখে,
ভালোবাসার, বন্ধুত্বের বন্ধনে।
আমার দুটি মুক্তা আছে।
তোমাদের কি তা আছে?
এক মুক্তা আমাকে,
লিখতে শিখিয়েছে।
অন্য মুক্তা আমাকে
হৃদয়ের বাধনে বেধেছে।
আমার দুটি মুক্তা আছে।
তোমাদের কি তা আছে??
বি:দ্র: এই কবিতাটি আমার দুই মুক্তাকে উৎসর্গ করলাম।
যাদের ছাড়া আমার চলেনা জীবনের পথচলা। আজীবন
বেচে থাকবে আমার হৃদয়ের মনিকোঠায়।