বেশ্যার লাশ —মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ১ জুন, ২০২৪
-
১৫৫
Time View
সাধুর বেশে বেশ্যার ভূষণ
মুখোশধারী বেশ,
বিবেকবোধে লজ্জায় মরে
ভাবে মরলে শেষ!
বেশ্যা মরলে লাশের গন্ধ
বাতাসে তাই ভাসে,
বিভেদ খোঁজে মোল্লা বংশ
থাকে না কেউ পাশে!
বেশ্যার দাফন করলে তবে
জবাব কিবা দেবে?
লেবাশধারী ফতোয়া দেয়
অনেক কিছু ভেবে।
বেশ্যার ভোগে পরম শান্তি
বানায় রাতে রাণী,
বেশ্যা মরলে যায় না ছোঁয়া
কণ্ঠে ধর্মের বাণী।
কামের নেশায় বেশ্যার ভোগ
সাধুর তপস্যা শেষ!
দেহের জ্বালা মিটিয়ে তাই
লুটিয়ে পায় বেশ।
বেশ্যা পেশায় খোদার কাছে
নিজের ভাবে পাপ!
বেশ্যার ভোগে শান্তি পেলো
তাঁরাই ভাবে ছাপ।
বেশ্যার দাফন জানাযায় যে
যাচ্ছে সবার মান!
পেতেছে হাত বানাতে ঘর
সওয়াব নামে দান।
পুরুষ বেশ্যা হয় না বলে
নারীর যত দোষ,
দাফন করতে জানাযায় আজ
মোল্লার ফোস ফোস।
নারীর মাঝেই মায়ের ছোঁয়া
বেশ্যা ক্যামনে হয়?
মায়ের জাতি বেশ্যা বানায়
নেইতো কোনো ভয়!
দাবি খাঁটি মুসলমান আজ
বলার সুযোগ পেয়ে,
আজব ভাবে দেখছে সবাই
বেশ্যা লাশের চেয়ে!
সঠিক কথা বলতে মোল্লার
বোবা কেনো মুখ?
উচিত কথা বললে মোল্লার
থাকবে নাকো সুখ।
সাধুর মতোই ভেক ধরিয়া
নিজের করো ছাপ॥
খোদার কাছে সেদিন কিন্তু
পাবে নাকো মাপ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category