1. admin@mannanpresstv.com : admin :
জয়দ্বীপ- মোঃ ছালে আহম্মদ - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

জয়দ্বীপ- – মোঃ ছালে আহম্মদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫০ Time View
প্রাক- প্রাথমিকের ছোট্ট সোনামণি,
ছিল ছাত্র শিক্ষকের নয়নের মণি।
মাতা- পিতার আদরের সন্তান,
মায়া মমতায় ভরা এক পৃথিবী সমান।
অভিভাবকের দেয়া নাম ছিল জয়দ্বীপ,
কে জানতো হঠাৎ সড়ক দুর্ঘটনায়
নিবে যাবে জয়দ্বীপের প্রাণপ্রদীপ!
যে ফুল মুকুলে ঝরে যায়,
মালীর বুক ফেটে পড়ে বেদনায়।
নিষ্পাপ ফুলের মতো তাজা প্রাণ,
অকালে ধরণী থেকে নিল বিদায়,
আর যেনো কোনো মাতা পিতার
করুণ আর্তনাদ শুনতে না হয়।
শিশুর হাসিমাখা মুখখানি
আরও করুণ চাহনি,
বেদনার ভেলায় ভাসিয়ে
ভেঙেছে মাতা পিতার অন্তর খানি।
স্রষ্টার নিকট আকুল আবেদন,
স্বর্গে যেনো থাকে জয়দ্বীপের প্রাণ।
(ফ্যাক্ট- গত ৩০/০৫/২০২৪ খ্রিঃ তারিখে শিশুটি বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।)
সাবেক প্রধান শিক্ষক
আশিয়াদারী সপ্রাবি( অষ্টম শ্রেণিতে উন্নিত করণ বিদ্যালয়)
মনোহরগঞ্জ, কুমিল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD