আমার হাতের মুঠোয় অসহায় বন্দি ছিল কেউ
আমাকে আমার ভিতর হতে বাহিরে প্রকাশিত
করা হল সে এক কবি পরিচয়হীন।
পৃথিবীর ঘর ছেড়ে আমাকে সে এনেছিল
পৃথিবীর পথে।
নক্ষত্রের রাতে চুপে চুপে বলেছিল মানুষ মরে
গেলে আত্মা অদৃশ্য হয়
আর প্রেমিক প্রেমিকা মরলে সবকিছু অন্ধকার,
সবই অন্ধকার মৃত্যুঞ্জয়ী।
তাই খুব বেশি ইচ্ছে করে তোমার সাথে হাতটি
ধরে দীর্ঘ পথ পাড়ি দেই,
খুব বেশি ইচ্ছে করে সেই আগের মত দু’জনে বৃষ্টিতে সারাবেলা ভিজি।
খুব বেশি ইচ্ছা করে খোলা আকাশের নিচে
দু’জনে বসে আগের মত রংধনু দেখি,
দেখি জোছনা রাতে আকাশের ওই পূর্ণিমার
ভরা চাঁদটা।
তোমার সাথে শেষ বিকেলে লুকোচুরি খেলি,
সাথে সবুজ মাঠে ফড়িং ধরি
ইচ্ছা করে নদীতে পা ডুবিয়ে দুজনে বসে বসে গল্প করি, আজ সবই কেবলই স্মৃতি।
দেখেছো এতগুলো ইচ্ছার পরও এই মুহূর্তে তোমার আমার মাঝে দাঁড়িয়ে আছে বড় এক প্রাচীর,
এ প্রাচীর ভাংতে গভীর থেকে আরও গভীরে ডুব
দিতে চাই তোমায় নিয়ে।