1. admin@mannanpresstv.com : admin :
সমাজ বদলের হাতিয়ার -মোঃ মুজিবর রহমান বকুল - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সমাজ বদলের হাতিয়ার –মোঃ মুজিবর রহমান বকুল

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৫২ Time View
শোষকেরে তোষামোদ করে লেখা করো বন্ধ
গা বাঁচিয়ে লিখে হয়ে থেকোনা এখন অন্ধ।
শোষকের দ্বার ভেঙ্গে করো আজ চুরমার
তবেই এ সমাজ জাতি হয়ে যাবেনা অসার।
এ সমাজ,জাতি যে আজ বড্ড তৃষ্ণার্ত
জবুথবু হয়েই আছে পড়ে,যেন শীতার্ত।
হাজার দুঃখের মাঝেও পায়না সন্নিৎ
মূল্য বৃদ্ধিতে প্রতিবাদ নেই কিঞ্চিৎ।
সমাজ জাতিতে আজ হচ্ছে শুধু বিভক্তি
অধিকাংশ ভুলে গেছে আজ শ্রদ্ধা,ভক্তি।
দিনে দিনে সমাজ,জাতিতে বাড়ছে দূরত্ব
সমাজের সবে হারাতে বসেছে অস্তিত্ব।
কবিতা দিয়েই আজ করতে হবে যে লড়াই সমাজে নষ্টদের দেয়া যাবেনা আর ঠাই।
কবি তুমি হয়ে থেকনা আর তোষামোদকারী
নচেৎ দিনে দিনে বেড়ে যাবেই অত্যাচারী।
কবিতাই হোক সমাজ বদলের হাতিয়ার
লেখনি দিয়েই গর্জে উঠুক তা বারবার।
কবিত্বকে সমুন্নত রেখে যাও এগিয়ে
এভাবেই নষ্টদের দিতে হবে যে তাড়িয়ে।
ভাঙতে হবেই রক্তচক্ষুর বেড়াজাল
নচেৎ সমাজ ও জাতি হয়ে যাবে যে বেহাল।
তোষামোদকারীদের আজই করো উৎখাত
পদলেহনকারীর দল হয়ে যাবে নিপাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD