1. admin@mannanpresstv.com : admin :
কয়লা সমাচার -মোঃ রুহুল আমিন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

কয়লা সমাচার –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২০৪ Time View
কয়লা বলে দেখতে আমি
কালোর কালো জানি,
সবাই বলে কয়লা ধুলেও
যায়না ময়লা মানি।
কতোই ঠাট্টা বিদ্রুপ করো
আমার নামে কতো,
এখন দেখি আমার কদর
বুঝছে সবাই ততো।
সুদূর প্রবাস থেকে আমায়
টাকা দিয়ে আনো,
কাদের জন্য আমায় পোড়ায়
এবার হয়তো জানো।
আরো বলছি একটু শোনো
ঘরের শীতল বায়ু,
আরাম আয়েশ করছো যখন
আমার ঝরে আয়ু।
আমার নামটা এখন শুনছি
সবার মুখে মুখে,
বলছে সবাই আমায় পেলে
থাকবে সবে সুখে।
আমায় কিনতে….. অবহেলা
আরো তাল বাহানা,
ক্যামনে এখন ….আমজনতা
দিচ্ছে তাদের হানা।
আমার কেনার টাকা গুলো
গ্যাছে ওদের পেটে,
চোর চামচার যে ধরবে সবে
ফেলবে নাকি কেটে।
আমার আসার ভাবনা এখন
খোলে সবার দৃষ্টি,
বলছে আজকে দেশ বিদেশে
এই বাঙালির কৃষ্টি।
আমি কয়লা গায়ের রঙেই
কালোর চেয়ে কালো,
এখন কেনো আমায় এতোই
লাগে অধিক ভালো।
আমার জন্যেই ওরাই এখন
চিন্তায় চিন্তায় মরে,
আসতে দেরি হয়গো আজকে
দেবে হাজত ঘরে।
সেই ভাবনায় পোড়ন জ্বালা
নানান ভাবে সয়ে,
থাকছে আজকে আমজনতার
দিবস রাতে ভয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD