একদিন আমিও অতীত হবো
আমার বাবা দাদা নানা দের মতো
হারিয়ে যাবো তোমাদের জীবন থেকে।
তোমরাও ভুলে যাবে আমার নাম
আমার গন্ধ,পছন্দ, অপছন্দ, চেহারা, ভালোলাগা, মন্দ লাগা সবকিছু।
হয়তো কিছুদিন আমার স্মৃতি থাকবে
তোমাদের চারপাশের পরিবেশে
তারপর ধীরে ধীরে একে একে
বিলীন হবে।
আমার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স
সম্পদ টাকাকড়ি নিয়ে যুদ্ধ হবে
কার কতোটুকু ভাগে পরলো তা নিয়ে।
তোমাদের অতি নিকটে মাত্র
সাড়ে তিন হাত মাটির নীচে আমি
কেমন আছি জানতেও পারবে না।
দো-জাহানে একমাত্র বিস্ময়কর
জায়গা হলো মানুষের কবর
এ-র রহস্য আজও অজানা সবার কাছে।