স্বপ্নের হাতছানি ডাকে আয়
নতুন পদ্ময় বলা,
রঙিন দেশের অন্য ভুবন
শুরু হলো চলা।
এন্ট্রি টিকেট পেলাম সবে
যুক্ত সাবাই আজি,
বাংলাদেশের টিভি প্রান্তর
আমরা হলাম মাঝি।
দিন বদলের পালা বদল
আর্কাইভ যে সঙ্গ,
স্মৃতির পাতায় রেখে যাওয়া
স্বপ্ন ভরা অঙ্গ।
অনুষ্ঠানের মহাপ্রলয়
আয়োজনের মেলা
নতুন নতুন মুখটি যেন
কর্মযজ্ঞ খেলা।
ভার্চুয়ালের অঙ্গরাজ্যে
নব পদার্পণে,
জ্ঞানীগুণী দিদিমণি
মিলন মেলার ক্ষণে।