1. admin@mannanpresstv.com : admin :
অসহায়-জেবুন্নেছা জেবু - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

অসহায়–জেবুন্নেছা জেবু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬০ Time View

কতো ছলনায় ভালোবাসি বলে
করে গেছো  হাজারো প্রহসন,
সে নাটকের  পটভূমিতে  ধংস হয়েছে
আমার একমাত্র  জীবন ।
প্রয়োজন নেই ভালোবাসার  নামে  
কোন মিথ্যা আয়োজন…
দাম্পত্য  মুখোশে  হারিয়ে গেছে
সকল আশা  সুখ স্বপ্ন  জীবন

আমার  আমিকে  নিঃস্ব  করতে 
কতো শত করে গেলে  অভিনয় …
লোভী ঘৃণ্য তোমার  আচরণ 
বিকৃত  প্রহসন  ছলনায় ,
পথ হারা  আমি  বিচলিত  
মূল্যহীন   করলে আমার  জীবন,
শান্তির  নামে  অশান্তির  দাবানলে 
পুড়িয়ে ছারখার করলে  এই মন ।

তোমাকে বিশ্বাস  করে 
মূল্যবান  সময় করেছি সমর্পণ ….
ভর দুপুরে  এসে  বুঝলাম 
সব ছিলো ছলনা অকারণ ,
বিনা দোষেই  পেলাম প্রবঞ্চনা 
আশাহত ব্যাথিত কস্টময়   জীবন..
প্রতিটি  মুহূর্তে  খুঁজি আমি 
 সম্মানের সাথে মরণ ।

আমার  ভালোবাসাহীন জীবনে
কেটে যায় অশ্রু জলে তবুও  হাসি,
নিজের ক্স্ট গুলো  ভুলে 
বারংবার  অভিনয়ে  মাতি ,
তোমার  নীতিহীন কর্মে  আমি বিষাক্ত 
নীল বর্ণে বর্ণিল এখন ভাসমান …
বুঝিনি  কেনো  সকল  আশা স্বপন
চূর্ণ বিচূর্ণ করলে কি তার কারণ ।

তোমার স্বেচ্ছাচারিতা  অপকর্ম  নিয়ে
আমি  কতো  করি সুখ অভিনয় ….
অসহায় চোখ গুলো জানে
বিমর্ষ  বন্দী আমি  কতো আছি ব্যার্থতায় , 
আমি  হারিয়ে যেতে  চাই  দূরে দূরান্তে
বাউল কিংবা সন্যাসী হয়ে অজানায়…
একদিন হঠাৎ সব ছেড়ে চলে যাবো
কেউ জানবে না ছিলো জীবনটা হতাশায়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD