মজেছি মায়ায় আসি তাজ্জব ধরাতে,
নিজ খোঁজ রাখি নাই মোহেতে ডুবিয়া।
হইতেছে জরজর ঘুণ ধরে হিয়া,
বিভোরে ভুলেছি সময় নেই বেশি হাতে।
কুদরতি ইশারায় মানব কায়াতে,
মূলধন,হীরা সোনা দিয়েছে ভরিয়া।
কামিয়াবি হও ধরা বাণিজ্য করিয়া,
ক্ষিতি ছাড় লাভ পুঁজি নিয়ে এক সাথে।
লালসায় পড়ি ভুলি হুকুম খোদার,
ষড়রিপু’র তাড়না পঞ্চ আত্মা মারি।
কি ভেদ বিচার?করি আমার আমার,
সর্ব পুঁজি হারা আজি,যেন শূন্য হাঁড়ি।
চলে নাকো তনু আর বয়সের ভার,
কাঁদি অবেলা,কি নিয়ে যাবো নিজ বাড়ি।