1. admin@mannanpresstv.com : admin :
নীল কষ্ট -নাহিদ সোলতানা নিপা - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নীল কষ্ট –নাহিদ সোলতানা নিপা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৩ Time View

নীলাদ্রির বিষ কেমন অসহনীয় হয়
তা হয়তো তোমার জানা ছিলনা প্রিয়!
তাই মজার ছলে আমায় দিয়ে দিলে,
সেই বিষ যখন আমায় নীল করে অবশ করতে থাকলো,
তখনও তুমি হাসতে হাসতে মজা নিলে,
ফুটতে লাগলো যখন যন্ত্রণায় আমার সর্বাঙ্গ
বিস্ফোরিত হচ্ছিল যখন বিষের নীল নীল ছোপগুলো আমার মগজে মননে
কি সাংঘাতিক! তখনো হাসছিলে তুমি!
যেনো এক দুষ্টো বিকেলের দুষ্টোমি উপভোগ করছো।
যেনো খামখেয়ালির ছলে রঙীন প্রজাপতিটার ডানা ভাঙ্গছো।
যখন আমার সব নিঃশেষ হচ্ছিল বিষক্রিয়ায়, বার বার চেষ্টা করে যাচ্ছিলাম বাঁচার আশায়।
কিন্তু তুমি তখনো হাসতে হাসতে বলছিলে
তোমাকে খুব মায়াবী লাগছে নিলা
বিষের রং গায়ে মাখিয়ে দিয়েছি বলে,
আশ্চর্য! এতটাও যত্ন করে কারো সাথে বিষ বিষ খেলা যায়?
এতো সুন্দর সুচারুভাবে?
নীরবে কাওকে লুটপাট করে নেওয়া যায়?
কতোটা নীরবে দেখো!
আমি ও জানলাম না আমার শেষ কবে হচ্ছিল, কিভাবে,
দুর ছাই! শেষ হবে কেন,এটা তো হবে নিঃশেষ।
একটি মনের সবটুকুর নিঃশেষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD