1. admin@mannanpresstv.com : admin :
বৃষ্টিভেজা মঞ্জুকেশিনী -রোকসানা সিদ্দিক - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বৃষ্টিভেজা মঞ্জুকেশিনী —রোকসানা সিদ্দিক

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৪৪ Time View
ক’দিন ধরেই চলছিলো রৌদ্র ছায়ার মিছিল,
জৈষ্ঠ্যের কাঠফাটা রোদে কাকেদের হাহাকার শুনেছি;
অভিমানে মুখ লুকিয়েছে চাতক পাখির দল।
এমনই সময় আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে
চারিদিকে তুললো সোরগোল ।
প্রকৃতির অমোঘ নিয়মে-
ঝরঝর নূপুরের ছন্দতালে
দূর গগনের মেঘরাজ্য থেকে নেমে এসে
ঝরে পড়লো ধরণীতে।
বিশ্বভূবন লুটাতে চেয়ে
অঝোর ধারায় নেমে এলো আষাঢ় ঢল;
মেঘমালার এই ছন্দিত স্পর্শ বড়ই মধুর!
ধুয়ে মুছে দেয় জরা, আবর্জনা, খরা-
আর তৃষিত তপ্ত বালুকাময় ধরণী;
দখিনা পবনে সুরভী দোলানো নিটোল প্রেমে
ছুঁয়ে দেয় প্রেমিকার ললাট, চিবুক ও তপ্ত হৃদয়!
সুরহীন প্রাণকে সুরের মূর্ছনায় ভরিয়ে দেয় এ বর্ষা।
ভিজিয়ে দেয় শাড়ীর আঁচল আর আর নগ্ন দুটো পা।
এত সব আনন্দেও তোমার শূন্যতা আজ
চারদিকে বিরাজমান!
রূপকথা হারিয়েছে-
ডানা মেলে ওড়ার আকাশটুকু।
হারিয়েছে আধভেজা তুমি আমি
নগ্ন পায়ে হেঁটে চলার পথ!
আবারও আষাঢ় এসেছে
আসোনি তুমি-
হাতে নিয়ে বৃষ্টিভেজা মঞ্জুকেশিনী।
শব্দার্থ: মঞ্জুকেশিনী = কদমফুল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD