1. admin@mannanpresstv.com : admin :
আমার আত্ম মর্যাদা "সৈয়দা রাজিয়া সুলতানা( শিম্মা) - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

আমার আত্ম মর্যাদা “সৈয়দা রাজিয়া সুলতানা( শিম্মা)

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
ভালোবাসি বলে
তোমার বন্ধ দরজার সামনে
অনন্তকাল কড়া নাড়বো না।
অপেক্ষা করি বলে
নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে
তোমার প্রত্যাবর্তনের প্রতীক্ষার
প্রহর গুনবো না।
আমি জানি, ভালোবাসা
মানুষকে বিভ্রান্ত করে,
কিন্তু কারো অবহেলার কাছে
নিজেকে নতজানু করা
ভালোবাসা নয়,
এ আত্মবিস্মৃতির আরেক নাম।
তুমি যদি দূরে সরে যাও,
আমি তোমার পথ আগলে দাঁড়িয়ে থাকবো না।
তোমার পায়ের শব্দের অপেক্ষায়
আমার দরজার প্রদীপ জ্বালিয়ে রাখবো না।
নীরবেই সরে যাব,
কোন অভিযোগের পতাকা হাতে নিয়ে নয়,
বুকে বহন করব শুধু
আমার অবনাশী মর্যাদা।
তোমাকে হারানোর ভয়,
আমারও হয়।
নিঃসঙ্গ রাতে গভীরতায়
তোমার স্মৃতি কখনো কখনো
আমার সমস্ত নীরবতা ভেঙে দেয়।
চোখের কোণে জল জমে,
তবুও সে জলকে
তোমার করুণার কাছে
ভিক্ষার প্রাত্র হতে দিই না।
কারণ আমি এমন ভালোবাসা চাইনি,
যেখানে প্রতিদিন
নিজের মূল্য প্রমাণ করতে হয়,
যেখানে ভালোবাসা অপরাধে
অবহেলার শাস্তি পেতে হয়,
তার প্রিয় হওয়ার অধিকার টুকুও
বারবার অর্জন করে নিতে হয়।
আমি চেয়েছিলাম
তুমি আমাকে ভালবাসবে,
কোন শর্তের বিনিময়ে নয়,
শুধু এই কারণে —
আমি তোমার কাছে প্রিয়,
আমার অনুপস্থিতি
তোমার পৃথিবীতে
একটি শূন্যতার জন্ম দেয়।
তাই আজও তোমাকে ভালোবাসি,
কিন্তু নিজের অস্তিত্ব বন্ধক রেখে নয়।
তোমার জন্য কাঁদি,
কিন্তু তোমার পায়ের কাছে সমর্পণ করে নয়।
তুমি ফিরে এলে,
হয়তো হৃদয়ের দরজা আবার খুলবে ,
কারণ হৃদয় পাথর নয়।
কিন্তু মনে রেখো,
ভালোবাসার দরজা একবার বন্ধ হলে
তার চাবি সবসময়
আগের জায়গায় থাকে না।
মানুষকে ফিরে পাওয়া যায়,
হারানো সময় ফিরে পাওয়া যায় না।
ক্ষমা করা যায়,
কিন্তু বারবার অপমানিত হয়ে
নিজেকে হারিয়ে ফেলা যায় না।
তাই বিদায়ের মুহূর্তেও
তোমার জন্য রইল ভালোবাসা,
রইল অশেষ শুভকামনা।
আর নিজের জন্য রাখলাম
এক মুঠো নিরবতা,
এক আকাশ আত্মসম্মান,
আর এমন এক অহংকার,
যার জন্য কোন বিচ্ছেদ,
আমাকে ভিখেরি করতে পারবেনা।
তুমি আমার ভালোবাসা হতে পারো ,
আমার স্বপ্ন হতে পারো,
আমার হৃদয়ের সবচেয়ে নিকট মানুষ হতে পারো,
কিন্তু তুমি আমার সমগ্র পৃথিবী নও।
কারণ ভালোবাসা হারালে,
মানুষ আবার বাঁচতে শেখে,
কিন্তু নিজের মর্যাদাহ হারালে,
আয়নার ভিতরে নিজের মুখটি ঠিক করে চিনতে পারে না ।
তাই যত দিন তোমাকে ভালোবাসব ,
যতদিন হৃদয় তার ভাষা ভুলে না যায়।
কিন্তু তোমার জন্য
নিজেকে ছোটো করবো না ।
কারণ তুমি আমার প্রিয় হতে পারো,
আমার ভালবাসা হতে পারো ,
কিন্তু আত্ম মর্যাদা চেয়ে
কখনোই বড় নও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD