নিজস্ব প্রতিবেদক:
সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আস সুফিয়া সাহিত্য সম্মাননা-২০২৬’ অর্জন করেছেন কবি ও সংগঠক আব্দুস সাত্তার সুমন।
গতকাল কচিকাঁচার মেলায় অনুষ্ঠিত হয় আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব এবং আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
এ আয়োজনে কবি ও সংগঠক আব্দুস সাত্তার সুমনের হাতে ‘আস সুফিয়া সাহিত্য সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে আব্দুস সাত্তার সুমন বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এ স্বীকৃতি তাঁর জন্য আনন্দ ও অনুপ্রেরণার। এ সম্মাননা সাহিত্যচর্চার প্রতি তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। যারা এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁকে সম্মানিত করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, সাহিত্য ও সংস্কৃতির পথে তাঁর এ পথচলা অব্যাহত থাকবে।