1. admin@mannanpresstv.com : admin :
হেদায়েত সহজ নয় - আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি হেদায়েত সহজ নয় - আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

হেদায়েত সহজ নয় — আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View
যে কাজ করছি আমি প্রকাশ্যে কিংবা গোপনে,
করছি নিষেধ করতে অন্যকে নানান উপমা দিয়ে!
বলো ভাই, আমার এমন নসিহত কেউ কি শুনবে?
মিথ্যা বলছি নিজে অহরহ
ছাড়ছি না করতে যত্তসব অপকর্ম,
সম্মুখে সাধুবেশে কিংবা দাপটে
অন্যকে বলছি ভালো হতে।
নিজে ভালো না হলে ভাই,
অন্যকে ভালো করবা কি করে ?
বাড়ছে অপকর্ম পরিবার, সমাজ এবং রাষ্ট্রে,
আসো না হয় কারণটা খুঁজে দেখি একবার।
নিশ্চিত ভাবে বলতে পারি —
আমি ভালো না হলে হবেনা ভালো কেউই,
এটা কিন্তু নবীজীর (সাঃ) শিক্ষা।
হেদায়েত করা ততোটাই কঠিন
হেদায়েত হওয়া যতোটা সহজ,
তাই তো আছে প্রচলন কথা একটা
‘আপ ভালো তো জগৎ ভালো’।
তাই বলছি ভাই, আসো আগে নিজে ভালো হই,
দেখবে তবে সহজ হয়ে গেছে অন্যকে হেদায়েত করা।
নয়তো হেদায়েত এতো সহজ নয়
অসৎ লোকের ওসিয়তে হবে সৃষ্টি সৎ লোক,
যতোই সেজে থাকি আমরা মুখোশে সাধু সন্ন্যাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD