কতো ছলনায় ভালোবাসি বলে
করে গেছো হাজারো প্রহসন,
সে নাটকের পটভূমিতে ধংস হয়েছে
আমার একমাত্র জীবন ।
প্রয়োজন নেই ভালোবাসার নামে
কোন মিথ্যা আয়োজন…
দাম্পত্য মুখোশে হারিয়ে গেছে
সকল আশা সুখ স্বপ্ন জীবন।
আমার আমিকে নিঃস্ব করতে
কতো শত করে গেলে অভিনয় …
লোভী ঘৃণ্য তোমার আচরণ
বিকৃত প্রহসন ছলনায় ,
পথ হারা আমি বিচলিত
মূল্যহীন করলে আমার জীবন,
শান্তির নামে অশান্তির দাবানলে
পুড়িয়ে ছারখার করলে এই মন ।
তোমাকে বিশ্বাস করে
মূল্যবান সময় করেছি সমর্পণ ….
ভর দুপুরে এসে বুঝলাম
সব ছিলো ছলনা অকারণ ,
বিনা দোষেই পেলাম প্রবঞ্চনা
আশাহত ব্যাথিত কস্টময় জীবন..
প্রতিটি মুহূর্তে খুঁজি আমি
সম্মানের সাথে মরণ ।
আমার ভালোবাসাহীন জীবনে
কেটে যায় অশ্রু জলে তবুও হাসি,
নিজের ক্স্ট গুলো ভুলে
বারংবার অভিনয়ে মাতি ,
তোমার নীতিহীন কর্মে আমি বিষাক্ত
নীল বর্ণে বর্ণিল এখন ভাসমান …
বুঝিনি কেনো সকল আশা স্বপন
চূর্ণ বিচূর্ণ করলে কি তার কারণ ।
তোমার স্বেচ্ছাচারিতা অপকর্ম নিয়ে
আমি কতো করি সুখ অভিনয় ….
অসহায় চোখ গুলো জানে
বিমর্ষ বন্দী আমি কতো আছি ব্যার্থতায় ,
আমি হারিয়ে যেতে চাই দূরে দূরান্তে
বাউল কিংবা সন্যাসী হয়ে অজানায়…
একদিন হঠাৎ সব ছেড়ে চলে যাবো
কেউ জানবে না ছিলো জীবনটা হতাশায়।।