বরষা বারোমাস –শিরিন আফরোজ
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
-
১৩৮
Time View
বসলো চেপে ঘাড়ে
ঝুমঝুমাঝুম ঘন বরষার দিনে
মন দিয়েছিলাম তারে ।
সে যে আমার মনের প্রেমিক
মন আকাশের মেঘ
বারোমাসেই ঝরে পড়ে সে
ইচ্ছে মতো বেগ ।
যায় না ভুলা কোন ভাবেই
মন আকাশে হানা
আমিও ভীষণ বাসি ভালো
তাই করি না মানা ।
তার ভাবনায় আলসে আমায়
দিতে চায় না ছুটি
একটু ছুটি পেলে তো আমি
কবিতা লিখি দুটি ।
এমন করেই কেউ কি বুঝি
কব্জা করে মন !
সারাদিনে বেশি সময়েই তুমি !
যেন করেছি পন ।
কিছু সময় দাও গো আমায়
বাড়িয়ে দাও ছুটি
গল্প কথা আমায় বলছে ডেকে
লেখায় দিতে মনটি ।
ওরে আমার বিষ্টি প্রেমিক
মন আকাশে হাসো
লুকোচুরিতে একটু থেকো তুমি
যদি আমায় ভালোবাসো ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category