1. admin@mannanpresstv.com : admin :
শফিকুল আলম টিটন -কখন হবে ভোর ? - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শফিকুল আলম টিটন –কখন হবে ভোর ?

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৪৭ Time View

রাত এসে কয় কানে কানে
ঘুম আসে না তোর,
স্বপ্ন দেখিস রোম্যান্টিক আর
বাড়াস মনের জোর ।

বাড়াস মনে তৃষ্ণা প্রেমের
তার কাটে না ঘোর,
মনের জ্বালা কেমনে মিটাস
প্রিয়র চুমুখোর ।

মন করেছিস চুরি প্রিয়ার
তাইতো ডাকে চোর,
গভীর রাতে থির থাকে মন
চুলকানিতে তোর ।

সন্ধ্যে হলে হাঁটিস পা পা
লাভ রোডেতে রোজ,
পরান পোড়ে ভালোবাসায়
নিসনা তবু খোঁজ ।

রাত এসে কয় কানে মুখে
খুল না মনের দোর,
মনের ক্ষুধায় রাত কাটে না
কখন হবে ভোর ??

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD