পড়লে মনে দু-চোখ ভেজে উথলে উঠে ব্যথা।
ছোট্ট ছিল তখন আমার রাখী সোনা মেয়ে
বায়না ছিল খেলনা কিনবে রথের মেলায় গিয়ে।
বারবার সে যাচ্ছে ছুটে পথের দিকে তাকিয়ে ,
বাবা তার আসছে কি যাবে রথের মেলাতে।
কতজনে যাচ্ছে মেলায় কিনছে বাদাম ভাজা,
মেয়ে আমার বায়না করলো খাবে তিলের খাজা।
কিনবে না-কি মেলা থেকে কলসি বালতি হাড়ি,
কেঁদে কেঁদে মেয়ে আমার ধূলোয় দিচ্ছে গড়াগড়ি।
এমনি করেই সন্ধ্যা হলো রাতের আঁধার এলো নেমে,
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল আমার সোনা মেয়ে।
আমি তখন টাইফয়েডে পড়ে মেয়েকে দেখে বুক ভাসছে দু চোখে অশ্রু ঝরে,
অতি কষ্টে উঠে খাবার কিনে দিলাম যে তার জামার কোঁচড় ভরে।