দেশ স্বাধীনে পার হয়েছে বছর তেপ্পান্ন
তার আগে ছিলাম আমরা বাঙালি
স্বাধীনতা লাভের পর পেলাম বাংলাদেশ
আমরা হলাম তাই বাঙালি হতে বাংলাদেশি।
তবু যারা এখনো বলে বেড়ায় তারা বাঙালি
তার মানে পারেনি মানতে তারা
বাংলাদেশ ও জাতীয়তা বাংলাদেশি।
মুখে বলে বাঙালি
কাগজ পত্রে বাংলাদেশি
তাই তাদের বাংলাদেশে ঠাঁই হওয়া উচিত না।
স্বাধীনতার পর পূর্ব বাংলা
নাম নিয়েছে বাংলাদেশ
যার জাতীয়তা হলো বাংলাদেশি
যারা এখনো মানেনা
তাই বলে মুখে শ্লোগানে বাঙালি বাঙালি।
তাদেরকেই বলি
দেখো খুলে তোমাদের এনআইডি ও পাসপোর্ট
কিংবা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন
দেখবে তোমরা নয় বাঙালি
আছে সেখানে তুমি বাংলাদেশি ।
বলো এবার দিবে কেনো পরিচয় নিজেকে
আমি বাঙালি আমি বাঙালি ?
তবে কি তোমরা বাংলাদেশের নব্য রাজাকার
যারা বুক ফুলে বলতে পারোনা আমি বাংলাদেশি ?