1. admin@mannanpresstv.com : admin :
বর্ষার বৃষ্টি  - জেবুন্নেছা  জেবু  - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বর্ষার বৃষ্টি  — জেবুন্নেছা  জেবু 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৫২ Time View

উঠুনে কিংবা ছাদে  বসার  ঘরটি  জুড়ে
বৃষ্টির অপূর্ব  মুখরিত  শব্দ টিনের  উপরে,

   বর্ষার  অবিরাম  বর্ষণ আনচান করে মোরে
চেয়ে চেয়ে  দেখি সেই দৃশ্য বিমুগ্ধ নয়নে ।

আকাশ  যখন  বিদুৎ চমকানো ঝিলিক দেখায়
বায়ুমণ্ডল  তখন  ব্যস্ত নিজেকে  ফ্রেশ করায় ,

   অঝোরে  ঝরে পড়ে বৃষ্টি  মাটিকে  করে  দ্রবণ
গাছপালার  খাদ্যে মজুদে  বৃষ্টি রহমতের কারণ।

 আয়োজন  করি  ভিন্ন স্বাদের সন্ধ্যা বেলা
আড্ডায় গরম গরম ডালপুরি  পিঁয়াজু চনা,

   প্রিয়জনের  সাথে উপভোগ্য  গ্লাস ভর্তি  চা
জানালার ধারে  বসে   মনোহর  বৃষ্টি  দেখা ।

বাঙালিরা করে খিচুড়ির  আয়োজন  বর্ষায়
কতো  রকমের ভর্তা আর  স্বাদের রান্না হয়,

  বর্ষা  মানে  মজার  রসালো ফলমূল খাবার
আম জাম  আনারস  লিচু কাঁঠালের  সমাহার ।

সকলে বলে  ভীষণ  বিরক্তিকর  বৃষ্টি
ছাতায়  কাদায় মাখামাখি  চলে  অশান্তি ,

   স্যাঁতস্যাঁতে  পানিতে  করতে হয় চলাচল
প্রকৃতির  সবখানেই  রাস্তা ঘাটে আসে  জল ।

প্রকৃতি রক্ষায়  বর্ষার গুরুত্ব রয়েছে সীমাহীন
সবুজ শ্যামল সুন্দর  বাংলা বর্ষার ই অবদান ,

    মানুষের বেঁচে থাকায়  আছে  বর্ষার প্রয়োজন
বায়ুমণ্ডল শুদ্ধতায়  স্রষ্টার এ বৃষ্টির  আয়োজন॥

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD