1. admin@mannanpresstv.com : admin :
বায়ুর সুবাস ঘ্রাণ  -মোঃ রুহুল আমিন - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

বায়ুর সুবাস ঘ্রাণ  –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭১ Time View
 খোকা খুকু আঁকছে ছবি
রঙ তুলিতে হাতে,
স্বৈরাচারীর শোষণ দমন
উঠছে ফুটে তাতে।
বীর শহীদের জীবন নাশে
করলো সবে পণ,
স্বৈরাচারীর শোষণ রুখতে
আছে অনেক জন,
আকাশ থেকে হেলিপ্যাডের
গুলির ছবি আঁকা,
পানি লাগবে মুগ্ধর স্মৃতি
রঙ তুলিতে পাকা।
খোকার তুলি স্বৈরাচারীর
উঠছে ফুটে রূপ,
স্বৈরাচারী  রুখতে আমরা
রইবো নাকো চুপ।
অন্যায় রোধে ছিলাম মোরা
বিপ্লবের ওই বেশে,
উৎখাত করতে  অপশাসন
জীবন দিলাম হেসে।
স্বৈরাচারী  বিনাশ করতে
যাক না যতো প্রাণ,
বীর শহীদদের রক্তের ফোঁটা
বায়ুর সুবাস ঘ্রাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD